তারা হলেন, মাওলানা মোহাম্মদ মজিবর রহমান (৪৫,) নুরুল ইসলাম (৩০), ফরহাদ (২০), রাজিব (২২) ও শহিদ (২৫)।
মানিকগঞ্জ পুলিশ সুপার মো.মাহফুজুর রহমান বিপিএম’র নেতৃত্বে দ্বিতীয় দিনের এই অভিযানটি চলছে হরিরামপুরের পদ্মার দুর্গম চর লেছড়াগঞ্জ, সুতালড়ি, আজিমনগর ও ধুলসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
পুলিশ, র্যাব-৪, ডিবি পুলিশ, আমর্ড ব্যাটলিয়ান মিলিয়ে দুইশ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য একযোগে চালাচ্ছে বিশেষ এই অভিযান।
পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোর ৬টা থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযান চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এর আগে মঙ্গলবার দৌলতপুর উপজেলার যমুনার চরাঞ্চলের চারটি ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। এতে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে আটক করা হয়।
আরও পড়ুন:
অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত
/বিটি/