শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক জিহাদ মিয়া জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় জেএম ফেব্রিক্স নামের একটি তৈরি পোশাক কারখানার ফিনিশিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী জানান, কারখানার ফিনিশিং সেকসনে তৈরি করা টিশার্ট, আন্ডারওয়্যারসহ বিভিন্ন মালামাল রফতানির জন্য প্রস্তুত ছিল। আগুনে তৈরি করা পোশাক, মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন।
আরও পড়ুন-
নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী
/এফএস/