গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গাজীপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ শনিবার কালিয়াকৈর উপজেলার সফিপুর, পূর্ব চান্দরা ও লোহাকৈর মাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায়। এসময় ২ বিএনপি নেতাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।
/এমও/