কুলিয়ারচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাখাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানের বাড়ি কিশোরগঞ্জের বৌলাই এলাকা। তিনি কোনাপাড়া একটি মসজিদে ইমামতির পাশাপাশি মক্তবে শিক্ষকতা করতেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এলাকাবাসী জানায়, সকালে উপজেলার উছমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় একটি বস্তা ও একটি মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে ইমাম মিজানের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
/এমও/