গোপালগঞ্জে ভুয়া চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, কবিরাজ গ্রেফতার

পুলিশের হাতে আটক ভুয়া কবিরাজ আক্তারুজ্জামানভুয়া চিকিৎসার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। কবিরাজ আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তার ভুল চিকিৎসার কারণে আনজুয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার কুরপালা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার এসআই এসএম আজিজুর রহমান জানান, শাজাহান ফকিরের স্ত্রী আনজুয়ারা কয়েকদিন ধরে ‘অস্বাভাবিক’ আচরণ করছিলেন। এ ঘটনায় শাজাহান ফকির তার স্ত্রীর চিকিৎসার জন্য কবিরাজ আক্তারুজ্জামানকে বাড়িতে ডেকে আনেন। কবিরাজ জানান, আনজুয়ারাকে জিনে ধরেছে। ঘটনার দিন সকালে আক্তারুজ্জামান আনজুয়ারার মুখে গামছা ঢুকিয়ে চিকিৎসা শুরু করলে আনজুয়ারার মৃত্যু হয়।

এসএম আজিজুর রহমান আরও জানান, আসামি আক্তারুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে। আক্তারুজ্জামান উপজেলার গোপালপুর গ্রামের আশরাফ আলী খানের ছেলে।

/এআরএল/

আরও পড়ুন: 

কর্নেল ফারুকের সুটকেস বহন করেছিলেন জিয়া