ওসি কামরুল ফারুক জানান, আব্দুর রহমান এলাকায় নাশকতা চালাতে পারে, এমন আশঙ্কা থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আব্দুল রহমান মুন্সি হিরণ গ্রামের রেজাউল হক মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, ২০০১ সালে জনসভা স্থলে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে আব্দুল হান্নান মুন্সি। আব্দুল রহমানের চাচা ইব্রাহিম মুন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। ইব্রাহিম মুন্সি ওই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
/এআরএল/