বুধবার সন্ধ্যা ৭টা থেকে নদীতে প্রচন্ড স্রোতের কারণ দেখিয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে রাজবাড়ী জেলা সড়ক ও জনপথ বিভাগের ফেরি উপ-বিভাগ।
এ রুটে চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকরা জানান, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের সহজ মাধ্যম হলো রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ও পাবনা জেলার নাজিরগঞ্জ নৌরুট। এ রুটে প্রতিদিন শত শত যানবাহন নদী পার হয়। কিন্তু ঘাট বন্ধ হওয়ায় এখন কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে দেড় শতাধিক কিলোমিটার পথ ঘুড়ে উত্তরবঙ্গে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।
এ নৌরুটে মাত্র দুটি পুরাতন ইউটিলিটি ফেরি রয়েছে যা অধিকাংশ সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকে বলে অভিযোগ এ রুটের যাত্রীদের।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল আলম চৌধুরী জানান, এই রুটে নতুন ও শক্তিশালী ফেরি সংযোজন করে অবিলম্বে সহজ পারাপার নিশ্চিতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান,এ রুটে চলাচলকারী ফেরি দুটি অনেক পুরাতন। যা স্রোতের প্রতিকূলে চলার উপযোগী নয়। তাই দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
নারীকে দিয়ে ফাঁদে ফেলে অর্থ আদায়: গ্রেফতার এসআই বরখাস্ত
/বিটি/