শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় গ্রেফতার আনোয়ারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আইন-আদালতকিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলায় গ্রেফতার আনোয়ার হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আ. ছালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুর্শেদ জামান শোলাকিয়ার ঘটনায় নিহত জঙ্গি আবীরের আশ্রয়দাতা হিসেবে আনোয়ার হোসেনকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করায়  আনোয়ার হোসেনকে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেন গুলশানের হলি আর্টিজানে হামলায় জড়িত জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের একটি মামলায় আসামি হিসেবে সেখানে কারাগারে ছিলেন।

আরও পড়ুন:
নিষিদ্ধ হচ্ছে আনসার আল ইসলাম

 

/বিটি/

 

/বিটি/