আশুলিয়ায় শ্রমিক পল্লিতে অগ্নিকাণ্ড

আশুলিয়ায় একটি শ্রমিক পল্লিতে আগুন লেগে ৫টি কক্ষ পুড়ে গেছে। রবিবার দুপুরে আশুলিয়া টেঙ্গুরী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক পল্লিতে অগ্নিকাণ্ডস্থানীয়রা জানায়, রবিবার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার আবুল হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পরে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আশুলিয়া ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডে পল্লির পাঁচটি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

/এমও/