‘ঈদযাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’

ওবায়দুল কাদের (ফাইল ছবি)সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা আরামদায়ক করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গাড়ীর সংকট দূর করতে রিজার্ভ রাখা হয়েছে বিআরটিসি’র ৮০টি গাড়ি।

রবিবার দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া চৌরাস্তায় বিআরটি-এর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এবার দেশের প্রধান সড়কগুলোর অবস্থা ভালো। কোথাও খানাখন্দ নেই। যানজট হলে চালকদের বেপরোয়া গতির কারণে হতে পারে।’

মন্ত্রী বলেন, ‘আজ (রবিবার) দেশের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত কাজ করছে। কেরানীগঞ্জের তেঘরিয়া ও মাওয়া চৌরাস্তা মিলিয়ে ৩৪টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৫ হাজার টাকা।’

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদুল আজহায় পশুবাহী অনেক গাড়ি ফিটনেস না থাকায় রাস্তায় বিকল হয়ে পড়ে; এটাও যানজটের একটা কারণ। এ ছাড়া আশুলিয়া, সাভারে গার্মেন্টসগুলো একই সময় ছুটি হয়। তখন হাজারো শ্রমিক রাস্তায় চলে আসে। আশা করি, এবারের ঈদযাত্রা আরামদায়ক হবে।’

আরও পড়ুন: 

আলোচনায় জান্নাত!

/এআরএল/