গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় শীতলক্ষ্যায় র‌্যাবের টহল

শীতলক্ষ্যায় র‌্যাবের টহলঈদকে কেন্দ্র করে নদীপথে চাঁদাবাজি ও কোরবানির পশুবোঝাই ট্রলার থেকে চাঁদাবাজি রোধে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে টহল শুরু করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ইঞ্জিনচালিত ট্রলার ও স্পিডবোটে চড়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে তাদের টহল কার্যক্রম শুরু হয়।

নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার শাহ শিবলি সাদিক বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জ এলাকার বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী ব্যবহার  করে নদীপথে বিক্রেতা ও ক্রেতারা অসংখ্য পশু বহন করে থাকেন। গবাদি পশুর সঙ্গে সংশ্লিষ্ট জনসাধারণ ও বিক্রেতাদের যাতে কোনও ধরনের চাঁদবাজি, ডাকাতি, ছিনতাই, জলদস্যুর কবলে পরে বিশেষ সর্বহারা হতে না হয় সে লক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে র‌্যাব -১১ এর নৌ টহল কর্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে নৌ টহল কার্যক্রম চলমান থাকবে।’

তিনি আরও জানান, পশুর হাট, পশু পরিবহন, ঈদের জামাত, গার্মেন্টস শিল্প, বিপণীবিতান, বাস ও রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা থাকবে সর্বোচ্চ। সব স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে র‌্যাব টহল দল নিয়োগের মাধ্যেমে সব ধরনের চাঁদাবাজি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল ও সন্ত্রাসী তৎপরতা ও হয়রানি বন্ধে র‌্যাব কাজ করবে।

আরও পড়ুন- 

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

/এফএস/