সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস ধলেশ্বরীতে, নিখোঁজ ৩

সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস নদীতেমুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে একটি মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার মধ্যরাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, মুক্তারপুর পাশের পশ্চিম দিকের রেলিং ভেঙে মাইক্রোবাসটি ধলেশ্বরী নদীতে পড়ে ডুবে যায়।ফায়ার সার্ভিসের ডুবুরি

তিনি আরও জানান, মাইক্রোবাসটিতে কত জন ছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মাইক্রোবাসটিতে ৩-৪ জন থাকতে পারেন।

সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির জানান, ঘটনার পর রাত ২ টার সময় নদীর তলদেশ প্রায় ৬০ ফুট পানির গভীরে মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়। তবে মাইক্রোবাসটি পাওয়া যায়নি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত করা হয়।

আরও পড়ুন- 

১/১১ আমাকে ছেলে-মেয়ের সঙ্গে থাকতে দেয়নি: প্রধানমন্ত্রী
৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/