সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস ধলেশ্বরীতে: নিখোঁজ চালকের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে মাইক্রোবাস পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ গাড়ির চালক জালালউদ্দিন রুমির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের অদূরে ধলেশ্বরী-মেঘনা নদীর মোহনায় তার মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে মুক্তারপুর নৌ-ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।83afc42557420f251d5299b526dcae99-57ef2cf329cfe
নিহতের খালাত ভাই মোহাম্মদ শফিক মৃতদেহ শনাক্ত করেছে বলে জানিয়েছে মুক্তারপুর নৌ-ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে গেলে ওই গাড়ির চালক নিখোঁজ থাকে।

/এআর/