শ্রীনগরে বাস-পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষ, আহত ৭

Photo munshiganj 10.10 (7)মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও পিকাপভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের সমষপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সমষপুর বাস স্ট্যান্ড এলাকায় মাওয়া থেকে ছেড়ে আসা পিকাপভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৭ জন আহত হন। আহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহতরা সবাই মাওয়া মাছের আড়ৎ থেকে মাছ কিনে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

/এমডিপি/