তাহমিনা উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও চোর মর্দন এলাকার মো. তফিজউদ্দিনের মেয়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
পরিবারের লোকজন জানিয়েছেন, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষা শেষে নিজ বাড়ির উঠানে পৌঁছতেই স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দুর্বৃত্তদের হামলার শিকার হয় তাহমিনা।
ওসি ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি।
/এআর/