বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। লৌহজং থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক আজমীর লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগোদাই গ্রামের সাদিকুর রহমানের ছেলে।
ওসি আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার বিকালে পদ্মা সেতু প্রকল্পের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-৪ এর মিকচার রুমের নষ্ট এসি মেরামত করা হচ্ছিল। এসময় এসির কমপ্রেসার বিস্ফোরণ ঘটলে শ্রমিক আজমীর হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় ওই প্রকল্পের সুপার ভাইজার চায়না নাগরিক লিপিং।
/এআর/