সাখাওয়াত হোসেন ও রাশেদ ফেরদৌসভোটের মাত্র দুদিন আগে এবার মেয়র পদ থেকে সরে গেলেন বাংলাদেশ কল্যাণ পার্টির বহিষ্কৃত নেতা রাশেদ ফেরদৌস। সোমবার দুপুরে শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাসায় স্থাপিত মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে রাশেদ ফেরদৌস নিজেই নির্বাচন থেকে সরে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন দেন। এর আগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এলডিপির প্রার্থী কামাল প্রধান। এলডিপি ও কল্যাণ পার্টি দুটিই ২০ দলের জোটভুক্ত। মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজনকেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাশেদ ফেরদৌস বলেন, ‘আমার দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে আমি ধানের শীষের পক্ষে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
আরও পড়ুন:
সেলিম ওসমানকে ফোন করে দোয়া চাইলেন আইভী
/বিটি/