পরিবেশ এখনও সুষ্ঠু, সকালে পরিস্থিতি বোঝা যাবে: সাখাওয়াত

সাখাওয়াত হোসেন খাননারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ এখনও সুষ্ঠু ও ভালো আছে। তবে প্রশাসন ও সরকারের ওপর নির্ভর করছে বৃহস্পতিবার সকালের পরিবেশ কেমন থাকে।’

বুধবার বিকালে মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে সাখাওয়াত এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোয় নারায়ণগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। আমি না, সবাই চাচ্ছে অন্তত বৃহস্পতিবার সিটি করপোরেশন নির্বাচনে যেন মানুষ ভোট দিতে পারে। সুষ্ঠুভাবে ভোট হলে আমি নিশ্চিত ধানের শীষের জয় ঘটবে।’

বিএনপির এই প্রার্থী বলেন, ‘অনেকে এখনও শঙ্কা প্রকাশ করছেন ভোট দিতে পারবে কিনা। আমাদের সব কর্মীকে আমরা নির্দেশ দিয়েছি যেন তারা মানুষকে ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। আমাদের নির্বাচনের সব এজেন্টকে আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনোভাবেই ভয়ভীতির বশবর্তী হয়ে কেন্দ্র ছেড়ে না যায়।’

সাখাওয়াত বুধবার সকাল থেকে শহরের ঐতিহ্যবাহী বোসকেবিনে নাস্তা সেরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে যান। পরে সেখান থেকে আসেন শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির মিডিয়া সেলে। বিকালে সেখানেই ছিলেন তিনি।

আরও পড়ুন- 


বর্ষবরণে শ্লীলতাহানি: কোনও ভিকটিমের বক্তব্য পায়নি পিবিআই

/এফএস/