অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ১০টায় চালু হয়। এর আগে ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকার পর ৭টায় চালু করা হয়েছিল। তবে চালু হওয়ার এক ঘন্টা যেতে না যেতেই আবারও ঘনকুয়াশায় নৌপথ অবরুদ্ধ হয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে পরে।
দফায় দফায় ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে যাত্রীবাহী বাসসহ ৫ শতাধিক গাড়ি পারাপারের জন্য আটকে পড়ে বলেও জানান তিনি। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। শীতের মধ্যে ঘাটে ও মাঝ নদীতে ফেরিতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
আরও পড়ুন-
জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না আ. লীগ
/এফএস/