দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরুঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর রবিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ফের চালু হয়েছে। পাটুরিয়া ঘাট শাখা  নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম ফেরি  চলাচল স্বাভাবিকের বিষয়টি জানিয়েছেন।






পুলিশের ওই কর্মকর্তা জানান, কুয়াশার তীব্রতার কারণে  নদী পথে নিকটবর্তী কোনও কিছু  দেখা না যাওয়ার কারণে  রবিবার ভোর পৌনে ৬টা  থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে কুয়াশা কেটে যাওয়ার পর সকাল পৌনে ৮টায় ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।

আরও পড়ুন- 

৩ বছরে বেশিরভাগ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা

/এফএস/