কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌনে ১২টায় হঠাৎ করে মেশিন থেকে বিকট শব্দ হয়ে আগুন ধরে মুহূর্তের মধ্যে কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হয়ে আসে। এ সময় কারখানার ফোরম্যান আলী খান গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় প্রথমে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কারখানার জেনারেল ম্যানেজার হারাধন চন্দ্র দে জানান, কারখানার একটি মেশিন থেকে আগুন ধরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে তুলা, মেশিন পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মণ্ডলপাড়া স্টেশনের পরিদর্শক তানভীর আলম জানান, তাদের দুটি টিম প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক নিরূপণ করা যায়নি।
আরও পড়ুন:
/বিটি/