ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। ওই সময় শ্রমিকরা একটি বস্তার ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি বস্তাবন্দী অবস্থায় গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার পুলিশ এ ব্যাপারে আরও তল্লাশি করবে।
প্রসঙ্গত, তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় এমপি ছিলেন। প্রয়াত এ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময়ে কমান্ডার ছিলেন।
/এমডিপি/