মিশুক মুনীর-তারেক মাসুদের মামলার রায় ২২ ফেব্রুয়ারি

 

মিশুক মুনীর ও তারেক মাসুদসড়ক দুর্ঘট্নায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার রায় ২২ ফেব্রুয়ারি। রবিবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর  এই তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আবসারুল মনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার দুপুরে এই মামলার উভয়পক্ষের আইনজীবী তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আসামির জামিন আদেশ বহাল রেখেছেন আদালত।  আদালতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাবধ সাহা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ থাকলেও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামি পক্ষের দুই জন সাক্ষীর সাফাই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায়  দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদ,  মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন। এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।

/এমএনএইচ/