রাষ্ট্রপতি আবদুল হামিদ চার দিনের সরকারি সফরে কিশোরগঞ্জ গিয়েছেন। সফরের প্রথম দিন রবিবার তার নিজ এলাকা মিঠামইনে বিভিন্ন উন্নয়মূলক প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।
বেলা সাড়ে ১২টায় হেলিকপ্টারে করে মিঠামইনে পৌঁছে স্থানীয় ডাকবাংলো মাঠে গার্ড অব অনার পরিদর্শন করেন। পরে সেখান থেকে তার মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা বিদ্যালয়ে যান। সেখানে তিনি বিদ্যালয়ের নবমির্মিত তিনতলা ভবন উদ্বোধন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে, ছাত্রীদের ভালোভাবে পড়াশোনা করে কেবল পরীক্ষায় পাশ নয়, মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের আনুষ্ঠান শেষে তিনি হাজি তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিঠামইন বাজার, বেড়িবাঁধ ও নির্মাণাধীন বেশ কয়েকটি রাস্তা পরিদর্শন করেন।
বিকেলে স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল হক ডিগ্রি কলেজে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
আগামীকাল তিনি ইটনা ও পরের দিন অষ্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিবেন এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিবেন।
/জেবি/
আরও পড়তে পারেন: গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতি তদন্ত