মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকা থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. সাইফুল্লা বাহারের নেতৃত্বে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
পরে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং উপজেলা মৎস্য অফিসার মো. ইদ্রিস তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকা সংলগ্ন চৌরাস্তায় জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
/এমও/