মাদারীপুরে ৮০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

Madaripur 04-04-17 (Touchstone Fetish Recover)মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পশ্চিম মাইজপাড়া গ্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে দুই মণেরও বেশি ওজনের শিব-পার্বতীর মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সোমবার পশ্চিম মাইজপাড়া গ্রামের হাবিব মোল্লার বাড়ির নির্মাণ কাজের জন্য মাটি কাটার সময় একটি কষ্টিপাথরের মূর্তি দেখতে পায় শ্রমিকরা। প্রথমে গোপন রাখা হলেও পরে বিষয়টি পুলিশ জানতে পারে। পরে পুলিশ ওই এলাকায় গিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে ডাসার থানায় নিয়ে যায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাইজপাড়া গ্রাম থেকে কষ্টিপাথরের এই মূর্তিটি উদ্ধার করা যায়। যার ওজন দুই মণেরও বেশি। উদ্ধার হওয়া শিব-পার্বতীর এই মূর্তিটি আইনি প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

/বিএল/