বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার জন্য টাঙ্গাইলের ঘারিন্দা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুদরবন এক্সপ্রেস, ঈশ্বরদী, লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
/এফএস/
আরও পড়ুন-
তিস্তায় পানি নেই: মমতা
প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার