এইচএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শিক্ষককে অব্যাহতি, তিন ছাত্রকে বহিষ্কার

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে সুধীর রঞ্জন পাণ্ডে নামে এক কলেজ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট কাজী মন্টু কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।  কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন এ অব্যাহতি দেন।

শিক্ষক সুধীর রঞ্জন পাণ্ডে কোটালীপাড়া উপজেলার রামশীল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। এ সময় কাজী মন্টু কলেজের এমএলএসএস নিখিল হালদারকেও দায়িত্ব থেকে অব্যহতি দেন ওই কর্মকর্তা। এছাড়া হলে এড্রয়েট  মোবাইল নিয়ে প্রবেশ করায় এবং দেখে লেখায় মানবিক বিভাগের পরীক্ষার্থী মিজান সিকদার, কনক হাজরা ও বিজ্ঞান বিভাগের পল্টন বাড়ৈকে বহিষ্কার করা হয়। পরীক্ষা চলাকালে কাজী মন্টু কলেজ কেন্দ্রে অনুপ্রবেশেরে দায়ে কোটালীপাড়া উপজেলার হাজরাবাড়ি গ্রামের বিশ্বেশ্বর  সেনের ছেলে আশোক সেনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জিলাল হোসেন। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড করেন বিচারক।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষক সুধীর রঞ্জন পাণ্ডেকে ও এমএলএসএস নিখিল হালদারকেও দায়িত্ব থেকে অব্যহতি দেওয়াসহ তিন ছাত্রকে বহিষ্কার এবং এক জনকে জরিমানা করার কথা নিশ্চিত করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: ময়মনসিংহে আটক জঙ্গি আল আমিন আমাদের কেউ না: জেলা ছাত্রলীগ