মানিকগঞ্জ থেকে নিখোঁজ ৫ শিক্ষার্থী ঢাকায় উদ্ধার

মানিকগঞ্জমানিকগঞ্জের শিবালয়ে খ্রিস্টান মিশনারি পরিচালিত একটি স্কুল হোস্টেলের পাঁচ শিক্ষার্থীকে নিখোঁজের দু’দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পাঁচ শিক্ষার্থী হলো, আকাশ রোজারিও, সৈকত রোজারিও, রাজেশ স্মরেণ, তন্ময় ও রিংকু গাইন।

পুলিশ সূত্রে জানা গেছে,  ৫ এপ্রিল সকালে উপজেলার উথলী কাতরাশিন গ্রামে খ্রিস্টান মিশন পরিচালিত সাধ্বী এঞ্জেলা ক্যাথেলিক স্কুলের ‘সাধুর যোসেফ বয়েজ’ হোস্টেলে থাকা ওই পাঁচ শিক্ষার্থী পাশের আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় হোস্টেল কর্তৃপক্ষ থানায় অভিযোগের পর বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

শিবালয় থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক জানান, নিখোঁজ ওই ৫ শিক্ষার্থী স্থানীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট ও সপ্তম শ্রেণির ছাত্র। তারা স্কুল ফাঁকি দিয়ে নিজেরাই নিরুদ্দেশ হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে হোস্টেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এমডিপি/