মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে গত জানুয়ারি থেকে শুরু হওয়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সঙ্গে শহরের বাবুরাইল খাল উন্নয়ন প্রকল্পের সামাজিক প্রভাব নিরূপন বিষয়ে এলাকাবাসী, নাগরিক কমিটি, কাউন্সিলর ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় আইভী এ সব কথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘২০১১ সালে প্রথম সিটি করপোরেশন হওয়ার পর থেকে স্বপ্ন দেখা শুরু হয়। সব স্বপ্ন পূরণ না করতে পারলেও কিছু স্বপ্ন বাস্তবায়ন করবো। যার মধ্যে কয়েকটি বাস্তবে রূপ দিতে যাচ্ছি। আশা করি আগামী ৪ থেকে ৫ বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে যতো বাধা আসুক তা মোকাবিলা করে কাজ করবোই।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন, কল্যানী সেবা সংস্থার নির্বাহী পরিচালক জিএম জব্বার চিশতী, নারায়ণগঞ্জ জেলা রেডক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান লিটন, পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলার পরিচালক মুজাহিদুলসহ অনেকে।
/এআর/