মুন্সীগঞ্জে পাঁচ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে লিটন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। জেলার গজারিয়া উপজেলার তৈতলা এলাকার পুরাতন ঘাট বস্তিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই এলাকার মৃত নবী হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার এএসআই মোয়াজ্জেম হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিশুর পরিবার ও লিটন একই বস্তিতে থাকে। শনিবার সকালে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলার সময় লিটন তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে যৌন নিপীড়ন চালায়। এ সময় স্থানীয় এক মহিলা ঘরে ঢুকে দেখে ফেললে লিটন পালিয়ে যায়।
গজারিয়া থানার ডিউটি অফিসার এএসআই মোয়াজ্জেম হোসেন জানান, রবিবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পুলিশ লিটনকে আটক করে আদালতে পাঠিয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: রাজেন্দ্রপুর থেকে অস্ত্রসহ চার ডাকাত আটক