এই বাড়ির ভেতর পাঁচ-ছয়জনের মতো আটকে পড়েছে বলে দাবি করা হয়েছে। ভেতরে থাকা ব্যক্তিরা মোবাইল ফোনে বাইরে উপস্থিত তাদের স্বজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা নিজেদের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বলে দাবি করেছেন। তবে র্যাব বলছে, ভেতরে কয়েকজন জঙ্গি রয়েছে।
এদিকে রবিবার সকালে সাংবাদিক ও সাধারণ লোকদের ওই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন। আজ রবিবার (২১ মে) যে কোনও সময় অভিযান শুরু হতে পারে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান শনিবার সন্ধ্যায় জানান, ওই বাড়িতে ৫ থেকে ৬ জন জঙ্গি অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। রাতে অভিযান ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় রবিবার দিনের আলোয় অভিযান চালানো হবে।
উল্লেখ্য, শনিবার বিকাল ৪টার দিকে গাবতলী এলাকায় নির্মাণাধীন একটি দ্বিতল বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র্যাব-১১ এর একটি দল। এই অভিযানে সহায়তা করছে নরসিংদী জেলা পুলিশ। বাড়ির মালিক লিবিয়া প্রবাসী মাঈনউদ্দিন। তবে তার পরিবার সেখানে থাকেন না। র্যাবের দাবি, সম্প্রতি মাদ্রাসা শিক্ষক পরিচয়ে বাড়িটি ভাড়া নেয় জঙ্গি সালাহউদ্দিন। সেখানে সালাউদ্দিনসহ আরও ৫/৬ জন থাকতে পারে।
ছবি: নাসিরুল ইসলাম।
/এফএস/
আরও পড়ুন-
আরও পড়ুন-
নরসিংদীর জঙ্গি আস্তানায় আটকা পড়াদের দাবি তারা মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক (ভিডিও)
নরসিংদীর বাড়িটিতে অভিযান রবিবার সকালে
এবার নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র্যাব
নরসিংদীর আস্তানায় অবস্থান করছে ৫/৬ ‘জঙ্গি’: র্যাব
মাদ্রাসা শিক্ষক পরিচয়ে নরসিংদীর বাড়িটি ভাড়া নেয় ‘জঙ্গি’ সালাহ উদ্দিন