মুন্সীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার জন। জামালদির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এই ঘটনা

গজারিয়া হাইওয়ে ফাড়ির ইনচার্জ এসআই হাসেম মুন্সী দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী যুবক মো. ইব্রাহীম (৩৫) ও মো. জাহিদ (৩০) নিহত হয়েছে। এঘটনায় আরও ৪ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা শানাক্ত করা যায়নি।

/এফএস/ 

আরও পড়ুন- 
বাজেটে ১২ চ্যালেঞ্জ