দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিপন সরদার (২৬), হেমায়েত সরদার (২৭) ও আক্তার মুন্সি (৩২)। এদের মধ্যে আসামি হেমায়েত সরদারের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। বাকি দুজন পলাতক রয়েছেন। এ মামলায় বুলু সরদার ও সাকের সরদারকে খালাস দেওয়া হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকার হারুন অর রশিদ ও হেলেনা ইয়াসমিনের একমাত্র ছেলে তাজ মোহাম্মদকে গত ২০১১ সালের ১৬ জুলাই স্কুলের সামনে থেকে অপহরণ করে আসামিরা। পরদিন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার লক্ষনদিয়া গ্রামের একটি পাট ক্ষেত থেকে তাজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তাজের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ৫ জনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মঙ্গলবার দুপুরে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় ২ জনকে খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার পর নিহতের মা স্কুল শিক্ষিকা হেলেনা ইয়াসমিন জানান, তিনি এ রায়ে খুশি নন। তিনি আশা করেছিলেন আসামিদের ফাঁসির রায় দেয়া হবে। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান।
/এআর/