নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেছ মুন্সীর ছেলে নূর ইসলাম (২০), একই গ্রামের আসাদ মুন্সীর ছেলে জাহিদুর মুন্সী (১৮) এবং একই উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আক্রাম মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।
শ্রমিক মিহির মজুমদার জানান, ওই নির্মাণাধীন ভবনে একই সঙ্গে ৯ নির্মাণ শ্রমিক কাজ করেছিলেন। বেলা ১২টার দিকে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে জাহিদুল ইসলাম ও নুর ইসলাম ভেতরে নামে। কিন্তু কিছুক্ষণ পর সাড়া শব্দ না পাওয়ায় সুমন মোল্লা নামে অপর শ্রমিক মই বেয়ে ভেতরে প্রবেশ করে। কিন্তু সেও আর ফিরে আসেনি।
পরে বিষয়টি অন্য শ্রমিক ও এলাকাবাসী বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর প্রবেশ করে ওই তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের মুখ সরু হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। ওইসেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শেষ করে তিন জনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
/এফএস/
আরও পড়ুন-