একশ’ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ আটক চার

Narayanjang

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একশ’ কেজি গাঁজা ও গাজা বহনের জন্য ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার সোনারগাঁও থানার এস আই মাসুদ রানা বাদী হয়ে মাদক আইনে মামলাটি করেন। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা গাজা ব্যবসায়ীরা হলেন, মামুন রেজা, কামরুল হাসান, রবিউল ও শামীম।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মো. মঞ্জুর কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার হাজী কবীর হোসেনের বাড়ির পাশে একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চারটি বস্তায়  ভরা একশ’ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসার  জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রাইভেটকারে থাকা মামুন রেজা, কামরুল হাসান, রবিউল, শামীমকে গ্রেফতার করে। এছাড়াও  প্রাইভেটকারটি আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বাড়ি চাপাইনবাবগঞ্জ ও কুমিল্লা জেলার বিভিন্ন থানায়।

/জেবি/

আরও পড়তে পারেন : অস্ত্র মামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড