সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন। বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত লৌহজং অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে ২২ হাজার টাকা জরিমানা, ২৫০ কেজি মা ইলিশ এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সকালে ১১টি এতিমখানায় জব্দকৃত ইলিশ বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়।
আরও পড়ুন:
ইলিশ ধরায় ফরিদপুরে ৪১ জেলের কারাদণ্ড