বাবা-মেয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানায়, বেশ কয়েক বছর ধরেই জামিল ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। সর্বশেষ মাস দুয়েক আগে জামিলের স্ত্রী আর্জিনা বেগম ঝগড়া করে ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়ি সাভারে চলে যায়। সপ্তাহ খানেক আগে উভয়পক্ষের লোকজন মিলে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জামিল আর্জিনাকে বাসায় নিয়ে আসে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার ৩০৬ নম্বর গোরস্থান রোডের তৃতীয় তলার চিলেকোঠায় খুন হয় জামিল শেখ ও নুসরাত। আর্জিনার পরকীয়া প্রেমের কারণে স্বামী ও মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন বাড্ডায় বাবা-মেয়ে খুনের ঘটনায় খুলনায় দম্পতি গ্রেফতার