নারায়ণগঞ্জে কর্মবিরতিতে সওজ অফিসের শ্রমিক-কর্মচারী

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) অফিসে গত পাঁচ দিন ধরে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আহ্বানে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি চলে, গত ৫ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে আদায়ে তারা সিদ্ধিরগঞ্জের শিমরাইল কার্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি পালন করছে। সমাবেশে নেতারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।’
সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জামায়েত উল্লাহ, উপদেষ্টা আব্দুল জব্বার, সহ-সভাপতি শাহ জালাল, সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জলিল তালুকদার ও দফতর সম্পাদক মাসুদ আলম প্রমুখ।