সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখা। রবিবার (১২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ওয়ার্কচার্জড কর্মচারীদের কনভার্টেড রেগুলারের আওতায় নিয়মিতকরণের প্রজ্ঞাপন অথবা এসআরও জারি, বিভিন্ন শ্রেণি বা সড়ক বিভাগে কর্মরত কর্মচারীদের দায়ের করা মামলার রায় অথবা নির্দেশনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করতে হবে। ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করার পর মাস্টাররোল কর্মচারীদেরও নিয়মিত সংস্থাপনে আনয়ন করাসহ ইত্যাদি।