মুন্সীগঞ্জে সদর উপজেলা থেকে আলোচিত শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আমান মাঝিকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আমান পশ্চিম মাকহাটী মাঝি বাড়ি এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমানকে গ্রেফতার করা হয়েছে। সে ২০০১ সালের শিপন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত