কামাল উদ্দিন জানান,রাজধানীর উত্তরার বাসিন্দা নজরুল ইসলাম প্রায় দুই যুগ আগে তার বাবার কাছ থেকে ২৩ বিঘা জমি কেনে। সম্প্রতি নজরুল ইসলাম ওই জমির সীমানা নির্ধারণ না করে কামাল উদ্দিনের পারিবারিক কবরস্থান ও চলাচলের রাস্তাসহ ২৫ বিঘা জমির সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। এসময় কামাল উদ্দিন দুই বিঘা জমি ছেড়ে দিয়ে ২৩ বিঘা জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে বলে। কিন্তু প্রতিপক্ষ এ প্রস্তাবে রাজি না হওয়ায় কামাল উদ্দিন ১৩ ডিসেম্বর গাজীপুর আদালতে মামলা করে। আদালত জয়দেবপুর থানা পুলিশের মাধ্যমে বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজার রাখার জন ১৪৪ ধারা জারি করে। শুক্রবার সকালে আদালতের নির্দেশ অমান্য করে নজরুল ইসলামের লোকজন বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়।
সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে নজরুল ইসলামের প্লটের ম্যানেজার মোজাম্মেল হক বলেন,‘আমাদের জায়গায় আমরা সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারও জায়গা আমরা দখল করিনি।’
এসআই আল-আমিন জানান, সীমানা প্রাচীর নির্মানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।