জেলা প্রশাসক বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী সাত কার্যদিবস অথ্যাৎ দুটি শুক্রবার বাদ দিয়ে সাত কার্যদিবস শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার জানান, তদন্ত কমিটির বেঁধে দেওয়া সময় আজ বুধবার (২৪ জানুয়ারি) শেষে হয়েছে। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং বড় ঘটনা। সংঘর্ষে মেয়র, সাংবাদিকসহ অনেক মানুষ আহত হয়েছেন। এখানে অনেক ভিকটিম। অনেকের সাক্ষ্য নিতে হবে। প্রথমে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়ে সবার সাক্ষ্য নেওয়া সম্ভব হয়নি। একটি সুন্দর ও পূর্ণাঙ্গ তদন্ত করে রির্পোট তৈরি করে জমা দেওয়ার জন্য আরও সময় প্রয়োজন। সে আলোকে সুষ্ঠুভাবে তদন্ত করতে আরও সাত দিনের সময় চেয়ে আবেদন করা হয়েছে। তদন্ত কমিটির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আরও সাত দিনের সময় বাড়িয়ে দিয়েছেন।
গত ১৬ জানুয়ারি ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের নগরীর চাষাঢ়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়তে পারেন
আইভীর অভিযোগ দুই দিনেও মামলা হিসেবে রেকর্ড হয়নি
বুধবার সারাদিন বাসায় কাটিয়েছেন আইভী