নিহত নজরুল সোনারগাঁয়ের বারদী ইউনিয়নেই বসবাস করতো বলে জানা গেছে। তার বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ই্উনিয়নের দুদঘাট গ্রামে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, বুধবার দিবাগত রাতে বারদী বাকের পাড়া গ্রামের একটি ঝোপের আড়ালে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশ দল ঝোপের আড়ালের লোকজনকে দেখে ধাওয়া করে । উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই ডাকাত নজরুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
ওসি আরও জানান. নিহত নজরুলের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক ডাকাতদের আটকের চেষ্টা চলছে।