নিহত তানভীর ওই এলাকার বাপ্পী মল্লিকের ছেলে।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাম প্রসাদ জানান, সকালে বাড়ির রান্নাঘরের পুরাতন ইটের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল শিশু তানভীর। এ সময় দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।