মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ দলের সহযোগী বিভিন্ন সংগঠনের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মোতালেব হোসেন, গোলাম রফি ও সজিবকে আটক করা হয়েছে। এছাড়া হরিরামপুরের ঝিটকা এলাকা থেকে মাহবুব হোসেন আটক করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, নাশকতার আশঙ্কায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে আটক করা হয়েছে।