নিহত যুবকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েয়েছেন। তারা হলেন, থ্রি-হুইলার চালক ও মঈনের চাচা আব্দুল খালেক মুন্সি (৩৫)। তাদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক বলেন, চাচা-ভাতিজা একটি হলুদ ভাঙানো মেশিন নিয়ে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার দিকে যাওয়ার পথে মাঝবাড়ি নামস্থানে এ দুর্ঘটনা ঘটে। মঈনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।