শাঁখারিবাজারে জব্দ কচ্ছপ ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত





জব্দ কচ্ছপগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্তঢাকার শাঁখারিবাজার থেকে জব্দ বিরল প্রজাতির ৩৫টি কচ্ছপ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কচ্ছপগুলো জব্দ করা হয়

ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি চক্র নরসিংদী থেকে কচ্ছপগুলো ধরে এনে শাঁখারিবাজারে নিয়ে বিক্রি করছিল। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে ৩৫টি কচ্ছপ ও প্রায় ১ মণ কচ্ছপের মাংস জব্দ করা হয়। মাংসগুলো একই পার্কের অন্য প্রাণিদের খাবার হিসেবে দেওয়া হয়।

জব্দ কচ্ছপগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্তএসময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোতাহার হোসেনসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন:

বিলুপ্তপ্রায় কচ্ছপ যায় কোথায়?