এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান, রেলওয়ের সহকারী এস্টেট অফিসার এবং ভূমি ইমরাত শাখার ডেপুটি কমিশনার মো. অহিদুন্নবী, রেলওয়ের ভূমি ইমারত শাখার কানুনগো ইকবাল মাহমুদ, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহির আলী উপস্থিত ছিলেন।
রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। এরই ধারাবাহিকতায় তিনি এডিবির অর্থায়নে রেল খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব রেল সেতু পরিদর্শন করবেন। এ জন্য রেল লাইনের পাশে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো হয়।
ভূমি ইমরাত শাখার কানুনগো ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের হিসেবে মতে নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে ৩১২টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। তবে এডিবির চেয়ারম্যান ভৈরব যাবেন, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। রবিবার প্রায় ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’