রবিবার (৪ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. হারুন-অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তচিন্তার মানুষ ড. জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে তার মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। বাংলাদেশের ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দীন মিয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনসহ স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা।
আরও পড়ুন-
ফয়জুল জঙ্গিবাদে বিশ্বাসী: র্যাব
হামলাকারী ফয়জুলের মা-বাবা আটক
ফয়জুলকে পুলিশে হস্তান্তর, ওসমানীতে ভর্তি
হত্যার উদ্দেশ্যেই জাফর ইকবালকে হামলা: র্যাব
‘রক্ত দেওয়ার পর চেতনা ফিরে পান জাফর ইকবাল’
জাফর ইকবালের ওপর হামলা: ‘লোন উলফ’ না ‘টার্গেটেড’?
জাফর ইকবালকে আগেও অনুসরণ করেছিল হামলাকারী ফয়জুল
জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার